spot_img

আগামীকাল চা শ্রমিকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ মজিবর রহমান।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (উত্তর) এর উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম জানান, এ অনুষ্ঠানকে ঘিরে সিলেটে লাক্কাতুরা গলফ ক্লাব মাঠ ও আশপাশ এলাকায় গত দুইদিন ধরে পুলিশ অবস্থান করে ওই এলাকাকে কঠোর নজরদারিতে রেখেছে। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, প্রধানমন্ত্রী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। এই কথা শোনার পর থেকেই শুধু কমলগঞ্জ শ্রীমঙ্গল নয়, সারা মৌলভীবাজার জেলার ৯২টি চা বাগানে এক ধরনের আনন্দের বন্যা বইছে।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ