৭০.৪ শতাংশ ভোট পেয়ে সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হলেন ৬৬ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত থারমান শানমুগারাতনাম। এই রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ এর আগে দেশটির উপপ্রধানমন্ত্রী ছিলেন। এখন তিনি আগামী ছয় বছরের জন্য এই দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি।
বর্তমানে ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির সাথে থারমান শানমুগারাতনামের ঘনিষ্ঠতা নিয়ে অবশ্য সরব হয়েছে বিরোধীরা। তবে নির্বাচনে বিপুল ভোট পেয়েছেন থারমান।
বর্তমান প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের স্থলাভিষিক্ত হবেন থারমান।
উল্লেখ্য; বাংলাদেশের মতো সিঙ্গাপুরের প্রেসিডেন্ট পদটি মূলত আলঙ্করিক। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রেসিডেন্টকে গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব সামলাতে হয়। আর্থিক রিজার্ভ দেখভাল করেন প্রেসিডেন্টই। তাই থারমান নিজে অর্থনীতিবিদ হওয়ায় সেই কাজে সুবিধা হতে পারে।
সূত্র : হিন্দুস্তান টাইমস











