সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

করোনায় আমেরিকায় মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৭ লাখে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকায় মৃত্যুর সংখ্যা সাত লাখে পৌঁছেছে।

বার্তাসংস্থা রয়টার্স এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে করোনাভাইরাসের আন্তর্জাতিক তথ্য সাইট ওয়াল্ডওমেটারে আজ শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে আটটা পর্যন্ত আমেরিকায় মোট মৃত্যু সংখ্যা দেখানো হয়েছে সাত লাখ ১৮ হাজার ৯৮৪ জন। সেখানে গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা দেখানো হয়েছে ১ হাজার আটশত একুশ জনকে।

গত সপ্তাহে আমেরিকায় প্রতিদিন গড়ে করোনাভাইরাসে দুই হাজার মানুষ মারা গেছে। দেশটিতে গত জানুয়ারি মাসে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল।

রয়টার্সের তথ্য মতে- এখনো করোনাভাইরাসে আমেরিকায় বেশি মানুষ মারা যাচ্ছে। সারাবিশ্বে করোনাভাইরাসে যে মানুষ মারা যাচ্ছে তার শতকরা ১৪ ভাগ শুধু আমেরিকাতেই মারা যাচ্ছে। এছাড়া, সারা বিশ্বের শতকরা ১৯ ভাগ মানুষ আমেরিকাতেই আক্রান্ত হচ্ছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ