spot_img

যশোরে সন্দেহভাজন ভারতীয় নাগরিক আটক

যশোরে ৫৫ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকালে শহরের চাঁচড়া মৎস্যপট্টি থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার রাতে র‌্যাব- ৬ যশোর ক্যাম্পের পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলামের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাবের এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে ভারতীয় ওই নাগরিককে সন্দেহজনক আটক করা হয়। এ সময় তার নাম ঠিকানা জানতে চাইলে কিছুই বলেনি। শুধু বলছে ‘মে ভারত ছে আয়া’। সে কারণে তাকে আটকের পর মামলা দিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। এদিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ