spot_img
spot_img

কাবুলে তালেবানের গাড়িতে দায়েশের বোমা হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে শুক্রবার তালেবানের তৃত্বাধীন আফগান সরকারের কর্মকর্তাদের লক্ষ্য করে গাড়ি হামলা চালিয়েছে দায়েশ।

কাবুলের উত্তরাঞ্চলে শুক্রবার ওই হামলা চালায় দায়েশের সন্ত্রাসীরা।

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, পারওয়ান প্রদেশের চারিকার এলাকা থেকে হামলায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানে বেশ কয়েকজন দায়েশে সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া কয়েক জনকে আটক করা হয়েছে।

গাড়িবোমা হামলায় আফগান সরকারের কয়েকজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। দায়েশ বিরোধী অভিযানে তালেবানের সঙ্গে সংঘর্ষ হয় বলেও জানান জাবিহুল্লাহ মুজাহিদ।

সূত্র : আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ