spot_img
spot_img

বাস ভাঙচুর করার সময় আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি

সাভার থানা বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাস হকিস্টিক দিয়ে ভাঙচুর করার সময় ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাবকে গণপিটুনি দিয়েছে বাস যাত্রীরা।

শনিবার (২ অক্টোবর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের থানা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ঢাকা থেকে যাত্রী নিয়ে লাব্বাইক পরিবহণের একটি বাস নবীনগরের উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি সাভার থানা স্ট্যান্ডে এলাকায় পৌঁছালে একই স্থানে ইউপি চেয়ারম্যান ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে ধামরাইয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় প্রাইভেটকারের সঙ্গে লাব্বাইক পরিবহণের সামান্য ঘষা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান গাড়িতে থাকা হকিস্টিক দিয়ে ওই বাস ভাঙচুর চালায়। এসময় চালক ও হেলপার এগিয়ে আসলে তাদেরকে হকি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

এছাড়াও বাস ভাঙচুরকালে বাসের ভেতরে থাকা একাধিক যাত্রী আহত হয়। এঘটনায় অন্য যাত্রীরা ক্ষিপ্ত হয়ে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি শুরু করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ