নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর ছোট ভাই কাদের মির্জার ডাকা প্রতিবাদ সভা পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।
শনিবার (২ অক্টোবর) বিকালে বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ডের মওদুদ স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকেলে বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ডের মওদুদ স্কুল এলাকায় এক প্রতিবাদ সভার ডাক দেন কাদের মির্জা। কিন্তু সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগে থেকে অবস্থান নিয়ে তার প্রতিবাদ সভাকে পণ্ডু করে দেয়। এসময় ঘটনাস্থল থেকে নোয়াখালী ডিবি পুলিশ ৪ জনকে আটক করে।
আটককৃতরা হলো- বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের মৃত এমদাদুল হকের ছেলে নুর ইসলাম (৪০), ৩নং ওয়ার্ডের মোস্তফার ছেলে শাহাদাত হোসেন (২৯), একই এলাকার শাহ আলমের ছেলে ওলি উল্লাহ (২৯) ও মৃত মনির আহম্মদের ছেলে আবু তাহের (৩৪)।
বিষয় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিবি পুলিশ ৪ জনকে আটক করেছে। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।












