আগামী ১৩-১৪ অক্টোবরের মধ্যে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
রোববার (২ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মুহাম্মাদ আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।
সেইসাথে অক্টোবরের জন্য গ্রাহক পর্যায়ে ৩৫ টাকা কমিয়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। নতুন এ দাম রোববার (২ অক্টোবর) থেকেই কার্যকর করা হবে।
এ বিষয়ে বিইআরসির চেয়ারম্যান মো: আব্দুল জলিল বলেন, বেশি দাম নেয়ার ব্যাপারে গ্রাহক অভিযোগ দিলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে।











