spot_img
spot_img

চিকিৎসায় নোবেল পেলেন কাতালিন কারিকো ও ড্রু ওয়াইজম্যান

চিকিৎসাবিজ্ঞানে এ বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন আমেরিকার কাতালিন কারিকো ও ড্রু ওয়াইজম্যান। তারা দুজনেই করোনাভাইরাসের টিকার গবেষক।

সোমবার (২ অক্টোবর) নোবেল কমিটি তাদের নাম ঘোষণা করে।

এরপর মঙ্গলবার পদার্থবিজ্ঞানে আর বুধবার রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর ৫ অক্টোবর সাহিত্যে আর ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম জানা যাবে। দুই দিন বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতির নোবেল।

এ বছর থেকে বিজয়ীদের নোবেল পুরস্কারের অর্থমূল্য ৮৯ হাজার মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৯ লাখ ৮৬ হাজার ডলার করা হয়েছে। এ বছরের নোবেল পুরস্কার বিজয়ীরা অতিরিক্ত ১০ লাখ সুইডিশ ক্রোনার পেতে চলেছেন বলে জানিয়েছে নোবেল ফাউন্ডেশন। সেই হিসাবে নোবেল পুরস্কারের মোট অর্থমূল্য দাঁড়াচ্ছে ১ কোটি ১০ লাখ ক্রোনার (৯ লাখ ৮৬ হাজার মার্কিন ডলার) যা আগে ছিল ১ কোটি ক্রোনার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ