spot_img

আবারো পাকিস্তানকে সতর্ক করলো আফগানিস্তান

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করলে তার সমুচিত জবাব দেওয়া হবে বলে পাকিস্তানকে সতর্ক করেছে কাবুল।

সোমবার আফগানিস্তানের আকাশ সীমা লঙ্ঘনের জন্য পাকিস্তানের বিরুদ্ধে এমন হুঁশিয়ারি দেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী। একই সঙ্গে আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘনের জন্য পাকিস্তানের নিন্দাও জানান তিনি।

মাওলানা মুত্তাকী বলেন, আমাদের আকাশসীমা লঙ্ঘন করলে চুপ থাকবে না আফগানিস্তান। এর কঠোর জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, আফগানিস্তানের বিরুদ্ধে প্রতিনিয়ত তেহরিক ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছে পাকিস্তান। তবে আফগান সরকারের দাবি, “নিজেদের অভ্যন্তরীণ সমস্যার জন্য পাকিস্তান সরকার দায়ী।”

সূত্র: কাবুল ফ্রন্ট লাইন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ