spot_img
spot_img

মরার আগ পর্যন্ত লড়বেন বলেও পালিয়েছেন আশরাফ গনি: আমেরিকা

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন, আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছিলেন, তিনি মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যাবেন। কিন্তু তালেবান কাবুলে আসার পর তিনি ঠিকই পালিয়ে গেছেন। খবর ডনের।

রোববার (৩১ অক্টোবর) ‘সিবিএস ফেস দ্য নেশন’ টকশোতে তিনি এ কথা বলেন।

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ১৪ আগস্ট শনিবার রাতে আশরাফ গনির সঙ্গে কথা বলেছিলাম। তাকে নতুন একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার একটি পরিকল্পনা মেনে নিতে চাপ দিলাম। ওই সরকার তালেবানের নেতৃত্বে হবে ঠিকই, কিন্তু সরকারে আফগানিস্তানের সব পক্ষের প্রতিনিধি থাকবে।

তিনি বলেন, তখন আশরাফ গনি আমাকে বললেন, তিনিও এমনটি করতে প্রস্তুত আছেন। তবে তালেবান যদি এ প্রক্রিয়া মেনে না নেয় তিনি (আশরাফ গনি) মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যাবেন। কিন্তু পর দিনই তিনি আফগানিস্তান থেকে পালালেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ