আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালের সামনে পর পর দুটি বিস্ফোরণ এবং গুলির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২ অক্টোবর) আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির সূত্রে এই তথ্য জানা যায়।
আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ জানায়, ইতোমধ্যে কাবুল শহরে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত ঘটনার কারণ উদঘাটন হয়নি।
আফগান সরকারের উপমুখপাত্র বিলাল কারিমি বলেন, প্রথম বিস্ফোরণটি ঘটে সরদার মুহাম্মদ দাউদ খান হাসপাতালের সামনে। দ্বিতীয় বিস্ফোরণটিও হাসপাতালের কাছাকাছি এলাকায় হয়েছে। সেখান থেকে গুলির শব্দও শোনা গেছে।











