spot_img
spot_imgspot_img

মানবিক কারণে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় চীন-রাশিয়া

মানবিক কারণে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় চীন ও রাশিয়া। সম্প্রতি এ সংক্রান্ত একটি গোপন নথি সংবাদমাধ্যম রয়টার্সের হাতে পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে।

দাবি করা নথির তথ্যমতে, পিয়ংইয়ং-এর ওপর থেকে একাধিক বিষয়ে নিষেধাজ্ঞা তোলার জন্য জাতিসংঘে একটি নতুন খসড়া প্রস্তাব তৈরি করেছে রাশিয়া ও চীন। অদূর ভবিষ্যতে তারা এটি নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে পারে বলে মনে করা হচ্ছে।

এর আগে ২০১৯ সালেও রাশিয়া ও চীন এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব তৈরি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি জাতিসংঘে তোলা হয়নি।

রয়টার্সের দাবি, নতুন প্রস্তাবে রাশিয়া ও চীন বলেছে, মানবিক কারণে উত্তর কোরিয়ার ওপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রয়োজন। কারণ দেশটির সাধারণ মানুষ অত্যন্ত সংকটে রয়েছে। এ বিষয়টির দিকে সবার মনোযোগী হওয়া প্রয়োজন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ