spot_img
spot_img

উপজেলা-পৌরসভা-ইউপিসহ শতাধিক স্থানে ভোট হচ্ছে আজ

উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ দেশের অন্তত শতাধিক স্থানে নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে আজ। সকাল আটটায় এসব স্থানে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করতে নির্বাচনী এলাকায় সব ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া তেসরা নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২ নভেম্বর) চারটি পৌরসভায় সাধারণ নির্বাচন হচ্ছে। সেগুলো হলো- চট্টগ্রামের ফটিকছড়ি, জামালপুরের হাজরাবাড়ী, দিনাজপুরের পার্বতীপুর ও সিলেটের বিশ্বনাথ পৌরসভা।

তিন উপজেলায় আজ সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে। সেগুলো হলো- চট্টগ্রামের কর্ণফুলি, সুনামগঞ্জের জগন্নাথপুর ও সিলেটের ওসমানীনগর। এছাড়া নেত্রকোনা সদর উপজেলা, কুড়িগ্রামের রৌমারী ও চিলমারী এবং কুষ্টিয়ার খোকসা উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ ১৯ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচনের অনুষ্ঠিত হচ্ছে। সেগুলো হলো- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ও তুলসীগঙ্গা, কুষ্টিয়া সদরের জিয়ারথী ও কাঞ্চনপুর, মিরপুরের চিথলিয়া ও ধুবইল, জামালপুরের মেলান্দহের আদ্রা ও ফুলকোচা, ঢাকার দোহার উপজেলার রাইপাড়া। মাহমুদপুর ও সুতারপাড়া, নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ও পাঁচগ্রাম, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং, গোয়াইনঘাট, পূর্ব জাফলং ও মধ্য জাফলং, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর।

অন্যদিকে লালমনিরহাট সদরের বড়বাড়ী, বগুড়ার শাজাহানপুরের আশেকপুর, যশোর সদরের আরবপুর, বাগেরহাট সদরের রাখালগাছি, মোল্লারহাটের উদয়পুর, খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর, পটুয়াখালীর মির্জাগঞ্জের আমড়াগাছিয়া, টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা, নেত্রকোনার মদনের নায়েকপুর, মানিকগঞ্জের হরিরামপুরের সুতালড়ী, কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ও মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দী ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে।

একইদিন ৩৬ জেলার ৫২ উপজেলার ৫৮টি ইউনিয়ন পরিষদের মোট ৬০ জন প্রার্থী সদস্য পদে (মেম্বার) উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ