গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৯৮৬ জন মারা গেছেন।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২১ হাজার ৫৭টি নমুনা পরীক্ষা করে ২৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ২৪ শতাংশ।
এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭৬ হাজার ৮২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন নারী।










