spot_img
spot_img

কুড়িগ্রামে কচুপাতায় লিখে শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদ

কচুপাতা ও কলাপাতায় লিখে শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। কুড়িগ্রাম জেলা সংসদ বিক্ষোভ সমাবেশে শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার (২ বিকেলে এবং আজ শুক্রবার সকালে কলেজ মোড়ে জেলা সরকারি গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা এই ছাত্র সংগঠনটি।

বিক্ষোভ কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রংপুর জেলা সংসদের সহসাধারণ সম্পাদক আবির ইয়ামান, রাজারহাট থানা শাখার অন্যতম সংগঠক ও সাকোয়া হাইস্কুলের আহ্বায়ক রতন চন্দ্র অধিকারী, জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক কৌশিক মোহন্তসহ অন্য নেতারা।র্মসূচিতে বক্তারা বলেন, ‘শিক্ষা ব্যবস্থার মান দিন দিন কমে যাচ্ছে। আগামী বাজেটে শিক্ষা খাতে ২৫ শতাংশ বরাদ্দ দিতে হবে। পাশাপাশি কলেজগুলোতে গবেষণার কাজ সক্রিয় করতে হবে এবং বাইন্ডিং খাতা, কাগজ ও কলমের দাম কমাতে হবে। নতুবা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ