মাহবুবুল মান্নান
উপমহাদেশের অন্যতম বৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান উম্মুল মাদারিস খ্যাত জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক দীনি মাহফিল ও দস্তারবন্দী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০নভেম্বর) বাদ যোহর হাটহাজারী মাদরাসার মুহতামিম মুফতী খলীল আহমদ কাসেমীর উদ্বোধনী আলোচনার মাধ্যমে বার্ষিক মাহফিলের কার্যক্রম আরম্ভ হয়ে শুক্রবার (১ডিসেম্বর) এশার নামাজের পূর্বে ভারত থেকে আগত বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আব্দুর রব আযমীর সমাপনী আলোচনার মাধ্যমে শেষ হয়।
বার্ষিক মাহফিলে আরো আলোচনা করেন চট্টগ্রাম বাবুনগরী মাদরাসার মুহতামিম আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, পটিয়া মাদরাসার শায়খুল হাদীস মুফতী হাফেজ আহমদ উল্লাহ, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস মাওলানা শেখ আহমদ, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরি, হেফাজত মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, নাজিরহাট মাদরাসার মুফতী হাবিবুর রহমান কাসেমী, নানুপুর মাদরাসার মুহতামিম মাওলানা সালাহ উদ্দিন, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, হাটহাজারী মাদরাসার মুঈনে মুহতামিম মুফতী জসিম উদ্দিন, চট্টগ্রাম মোজাহেরুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা লোকমান হাকিম, চট্টগ্রাম দারুল মা’আরিফ মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা ফুরকানুল্লাহ খলিল, ড. আ ফ ম খালিদ হোসাইন, মাওলানা আজিজুল হক মাদানি, মেখল মাদরাসার মুহতামিম মাওলানা ওসমান ফয়জী, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়ব, হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরি, মাওলানা বদরুল আলম হামিদি, মুফতী কিফায়েত উল্লাহ আযহারী,
মাওলানা মুফতী হুমায়ুন কবির,মাওলানা ড. নুরুল আবছার আযহারী ও মুফতী সিরাজুল্লাহ মাদানি প্রমুখ।
উল্লেখ, বার্ষিক মাহফিল থেকে আগামী বছর ২৪ নভেম্বর ২০২৪ সালের হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিলের তারিখ ঘোষণা করা হয়েছে।











