spot_img

আগুন নিয়ে খেলার পরিণতি ভালো হবে না : ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগুন নিয়ে খেলার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আগুন নিয়ে খেললে আমাদের প্রত্যুত্তর হবে অতি কঠোর।

তিনি তার অফিসিয়াল টুইটার পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করে লিখেছেন,‘ইরাক থেকে পাওয়া গোয়েন্দা তথ্যে জানা গেছে, ইসরাইল ইরাকে মার্কিন অবস্থানে এমনভাবে হামলা চালানোর ষড়যন্ত্র করছে যাতে তার দোষ ইরানের ঘাড়ে চাপিয়ে দিয়ে বিদায়ের ক্ষণে ট্রাম্পকে একটি বানোয়াট যুদ্ধে জড়ানো যায়।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘ট্রাম্প, আপনাকে পাতানো ফাঁদের ব্যাপারে সাবধান থাকতে হবে। আগুন নিয়ে যেকোনো খেলার কঠোর জবাব দেয়া হবে, বিশেষ করে আপনার ঘনিষ্ঠ বন্ধুদের বিরুদ্ধে জবাব হবে ভয়ঙ্কর।’

জাওয়াদ জারিফ গত বৃহস্পতিবারও মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী মার্কিন সৈন্যদের উস্কানিমূলক তৎপরতার ব্যাপারে সতর্ক করে এক টুইটার বার্তায় লিখেছিলেন, ‘ইরান যুদ্ধ না চাইলেও নিজের জনগণ, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা করতে এক মুহূর্তও দেরি করবে না। যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলা করার পরিবর্তে ডোনাল্ড ট্রাম্প ও সাঙ্গপাঙ্গরা শত শত কোটি ডলার খরচ করে মধ্যপ্রাচ্যে বি-৫২ বোমারু বিমান ও সাবমেরিন পাঠিয়েছে।’

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ