মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আমেরিকা প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তার মৃদু উপসর্গ রয়েছে বলে জানা গেছে।
এক বিবৃতিতে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়, লয়েড অস্টিন এর শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতেই আগামী পাঁচ দিন কোয়ারেন্টাইনে থাকবেন তিনি।
এদিকে অস্টিন জানিয়েছেন, তিনি করোনা টিকার ডোজ সম্পন্ন করেছেন এবং বুস্টার ডোজও নিয়েছেন। তিনি অন্যদেরকেও বুস্টার ডোজ নেওয়ারও আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, গত ২১ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সংস্পর্শে যান তিনি। এর আগে করোনা টেস্টে তার নেগেটিভ রিপোর্ট আসে।











