বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, রাতের আঁধারে ভোট চুরি করে ক্ষমতায় আসায় জনগণের প্রতি সরকারের আস্থা নেই। তাই বিএনপির সাংবিধানিক অধিকারও হরণ করছে তারা।
সোমবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে কক্সবাজার শহরের ঈদগাঁহ মাঠে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এর আগে কক্সবাজারে বিএনপি ও যুবলীগের একই স্থানে সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। পরে অন্য স্থান ঈদগাঁও মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি।
এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা।










