spot_img

লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর গভীর শোক

ঝালকাঠির সুগন্ধা নদীতে সম্প্রতি লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের সরকার এবং তার নিজের পক্ষ হতে শোকসন্তপ্ত পরিবারগুলোর সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের প্রিয়জনদের আকস্মিক মৃত্যুর শোক সইবার মানসিক শক্তি কামনা করেন।

তিনি একইসাথে এ দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সুস্থভাবে তাদের পরিবারের মাঝে ফিরে যাওয়ারও আশাবাদ ব্যক্ত করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ