spot_img

বায়তুল মোকাররমের খতীব মাওলানা সালাহউদ্দিন ইন্তেকাল করেছেন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতীব অধ্যাপক মাওলানা সালাহউদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি মারা যান।

এ তথ্য নিশ্চিত করেছেন তার বড় শ্যালক হাবিবুর রহমান।

মাওলানা সালাহউদ্দিন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী গ্রামে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন। তাঁর ৩ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে।

২০০৯ সালের ৫ জানুয়ারি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে যোগদান করেন মাওলানা সালাহউদ্দিন। এর আগে তিনি ঢাকার মহাখালীর গাউছুল আজম জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ