spot_img
spot_img

আন্তর্জাতিক স্বীকৃতির দোরগোড়ায় আফগানিস্তানের সরকার: মাওলানা মুত্তাকী

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী বলেছেন, তাঁর সরকার আন্তর্জাতিক স্বীকৃতির কাছাকাছি অবস্থান করছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বীকৃতি পাওয়া আমাদের অধিকার, আফগান জনগণের অধিকার। আমরা রাজনৈতিক লড়াই অব্যাহত রাখব এবং আমাদের অধিকার না পাওয়া পর্যন্ত তা চলবে।

এ সময় আফগান পররাষ্ট্রমন্ত্রী তাঁর দেশের আটক অর্থ ছেড়ে দেওয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, এই অর্থ ছেড়ে দিলে আফগানিস্তান মানবিক বিপর্যয় থেকে বেঁচে যাবে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ