spot_img

সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলা চালাল ইয়েমেনের হুথিরা

সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে আবার ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী।

মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বিবৃতিতে হুথিদের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, হুথি সমর্থিত সেনাবাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি কাসেফ-টু-কে ড্রোন দিয়ে সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে।

তার দাবি, ড্রোন সৌদি বিমানবন্দরের সামরিক বিমানের হ্যাঙ্গারে নিখুঁতভাবে আঘাত হানে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ