spot_img

রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

শনিবার (৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

তিনি বলেন, রুহুল কবির রিজভীর অক্সিজেন লেভেল আগের চেয়ে উন্নতি হয়েছে। কাশি কমেছে। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন। আশু রোগ মুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দুআ চেয়েছেন।

এর আগে, গত ১৬ মার্চ করোনা পজিটিভ রিপোর্ট আসে বিএনপি’র প্রবীণ রাজনৈতিক রুহুল কবির রিজভীর।

এরপর গত ১৭ মার্চ তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। গত দু’দিন তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হলে বৃহস্পতিবার (১ এপ্রিল) তাকে আইসিইউতে নেওয়া হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ