spot_img

আরব আমিরাতে ৩৭ মার্কিন সেনা হত্যার দাবি ইরানের

আরব আমিরাতে মার্কিন সোনাদের গোপন বৈঠকে হামলা চালিয়ে ৩৭ সেনাকে হত্যার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

একটি ভিডিও বার্তায় আইআরজিসির কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাঘারি এ দাবি করেন।

তিনি বলেন, এই হামলা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত মার্কিন সেনাদের একটি গোপন বৈঠককে লক্ষ্য করে চালানো হয়। ওই বৈঠকে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসির নৌবাহিনী পরিচালিত এই হামলায় ঘটনাস্থলেই ৩৭ জন মার্কিন সেনা নিহত হন এবং আরও বেশ কয়েকজন আহত হন।

এছাড়া আইআরজিসির মুখপাত্র জানান, তাদের নৌবাহিনী আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোর বিরুদ্ধে পাঁচটি ব্যাপক অভিযান পরিচালনা করেছে।

তিনি আরও বলেন, উত্তর ভারত মহাসাগরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিংকনের ওপর একটি ড্রোন হামলা চালানো হয়, যার ফলে জাহাজটিকে তার গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ