আবারও বড় ধরনের রদবদল ঘটেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে। সেনাপ্রধান র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) তাকে বরখাস্ত করা হয় বলে পেন্টাগন সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।
এর আগে, র্যান্ডি জর্জকে অবসরে যাওয়ার নির্দেশ দেন প্রতিরক্ষামন্ত্রী বলে সংবাদ প্রকাশ হয় সিবিএস নিউজে।
যদিও জেনারেল জর্জের অবসরের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি পেন্টাগন। চার বছরের মেয়াদে তার আরও এক বছরের বেশি সময় বাকি ছিল বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ৪১তম আর্মি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন র্যান্ডি জর্জ।










