spot_img
spot_img

চাইলে খুব সহজেই হরমুজ প্রণালি চালু করতে পারি: ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর বার্তায় দাবি করেছেন, আমেরিকা খুব সহজেই হরমুজ প্রণালির অচলাবস্থা নিরসন করতে সক্ষম।

তিনি বলেন, হাতে কিছুটা সময় পেলে তারা অনায়াসেই এই কৌশলগত জলপথটি উন্মুক্ত করতে পারবেন।

শুক্রবার (৩ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ট্রাম্পের মতে, এই পথটি খুলে দেওয়ার মাধ্যমে সেখান থেকে তেল সংগ্রহ করে বিশাল অঙ্কের মুনাফা অর্জন করা সম্ভব।

আমেরিকার প্রেসিডেন্ট তার পোস্টে আরও যোগ করেন, হরমুজ প্রণালি উন্মুক্ত করা গেলে তা পুরো বিশ্বের জন্য তেলের একটি বিশাল উৎস বা ‘গাশার’ হিসেবে কাজ করবে।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ