spot_img
spot_img

চরমোনাই মাহফিলের শেষ দিনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে উপস্থিত হন সংসদের হুইপ অপু

বরিশালে চরমোনাই মাহফিলের শেষ দিনে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই মাহফিলে আসবেন বলে শোনা গেলেও শেষপর্যন্ত আসেননি তিনি।

শুক্রবার (৩ এপ্রিল) মাহফিলের শেষ দিনে তারেক রহমানের পক্ষ থেকে চরমোনাই আসেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।

তিনি চরমোনাই দরবারে এসে তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসুল্লি ও দেশবাসীর প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান রাজন।

আগামীকাল শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ৩ দিনব্যাপী এ মাহফিল শেষ হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ