spot_img
spot_img

রাজশাহীতে ঝোড়ো হাওয়া-বৃষ্টির কারণে ঈদগায়ের পরিবর্তে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত

রাজশাহীতে ঝোড়ো হাওয়া-বৃষ্টির কারণে প্রধান ঈদের জামাত ঈদগাহে অনুষ্ঠিত হতে পারেনি। সকাল ৮টায় নগরীর হযরত শাহ মখদুম রূপোস (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামায়াত হওয়ার কথা থাকলেও ভোরে হঠাৎ দমকা হাওয়া এবং বৃষ্টিতে ভেসে গেছে সব আয়োজন।

একই সময়ে ঈদগাহ ময়দানের পরিবর্তে প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহমখদুম (রহ.) দরগা জামে মসজিদে। এই ঈদের জামাতে ইমামতি করেন জামিয়া ইসলামিয়া শাহমখদুম (রহ.) মাদরাসার অধ্যক্ষ মুফতি শাহাদত আলী।

এদিকে, রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক গাউসুজ্জাজামান জানিয়েছেন, ঈদের দিনে আগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিল। ভোর ৫টার দিকে হঠাৎ রাজশাহীতে দমকা হওয়া শুরু হয়।

বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত। সোয়া ৫টা থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সকাল ৭টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪১ মিলিমিটার। এখনো বৃষ্টি হচ্ছে। ভোরের বৃষ্টি এবং দমকা হওয়ায় অধিকাংশ ঈদগাহের আয়োজন ভেস্তে গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ