spot_img
spot_img

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ মে) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গৈড়লা টেক এলাকায় চট্রমেট্টো-জ (১১ -০৮ ৪০) নামে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে পটিয়া থেকে ছেড়ে আসা ওই বাস চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। উপজেলার গৈড়লা এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসে যাত্রী ছিলেন ২৫ থেকে ৩০ জন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। একজন মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ