spot_img
spot_img

এবার লড়াই স্মার্ট জনগোষ্ঠী ও স্মার্ট বাংলাদেশ গড়ার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের যা কিছু উন্নতি হয়েছে তা আওয়ামী লীগ সরকারের সময়েই হয়েছে। এবার লড়াই স্মার্ট জনগোষ্ঠী ও স্মার্ট বাংলাদেশ গড়ার।

স্থানীয় সময় মঙ্গলবার (২ মে) বিকেলে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

শেখ হাসিনা বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপি দেশকে বোমা ও গ্রেনেড হামলা এবং দুর্নীতি ও সন্ত্রাস ছাড়া আর কিছুই দেয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পর অল্প সময়ের ব্যবধানে দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। বিশ্বে অন্য কোন দেশ রক্তক্ষয়ী যুদ্ধের পর এভাবে ঘুরে দাঁড়াতে পারেনি। অথচ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।

তিনি আরও বলেন, ১৯৭৫-এর ১৫ আগস্টের পর দেশে বিচারহীনতার যে ধারাবাহিকতা সৃষ্টি হয়েছিল, আওয়ামী লীগ তা ভেঙে দেশে বিচার ব্যবস্থা শক্তিশালী করেছে।

এ সময় প্রবাসীদের জন্য রেমিট্যান্স প্রণোদনাসহ সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে হুন্ডিতে টাকা না পাঠানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ