spot_img

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

৫.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পাকিস্তানে।

বুধবার (৩ মে) দেশটির বেশ কয়েকটি শহরে অনুভূত হয়। শহরগুলোর মধ্যে অন্যতম হলো ইসলামাবাদ ও পেশোয়ার। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পেশোয়ার, সোয়াত জেলা, উত্তর ওয়াজিরিস্তান ও ইসলামাবাদে কম্পন অনুভূত হয়। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলেও এই কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের গভীরতা ছিল ১৮৭ কিলোমিটার।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে পাকিস্তানে ছয় দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সে সময় নয়জন প্রাণ হারায়। আহত হয় ১৬০ জনের বেশি। এর আগে, ২০০৫ সালে দেশটিতে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১ লাখ মানুষ মারা যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ