অসুস্থ হয়ে পড়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (৩ মে) গুলি লাগার স্থানে সংক্রমণ নিয়ে শওকত খানম হাসপাতালে ভর্তি হোন তিনি।
প্রয়োজনীয় চেকআপের পর শওকত খানম হাসপাতালের মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ইমরান খানের পায়ের ক্ষতস্থানের সংক্রমণ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তা নিরাময়ে আমরা জরুরী চিকিৎসা দিচ্ছি। তবে বেশ কয়েকদিন তাকে বিশ্রামে থাকতে হবে।
চিকিৎসকরা জানান, বিশ্রাম না নিয়ে তিনি যদি আবার নির্বাচন ও দলীয় কার্যক্রমে ব্যতিব্যস্ত হয়ে পড়েন তবে পায়ে আরো বেশি সংক্রমণ হয়ে মারাত্মক অবস্থা হতে পারে।
সূত্র: ডেইলি জঙ্গ










