ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উত্তরাঞ্চলে স্বাস্থমন্ত্রী মোল্লা নূর জালাল জালালি প্রায় ৩০০ মিলিয়ন আফগানি ব্যয়ে একাধিক স্বাস্থ্য প্রকল্প উদ্বোধন করেছেন।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, জাওজান প্রদেশের মিংগাজিক জেলায় ৫০ মিলিয়ন আফগানির বেশি ব্যয়ে একটি সাধারণ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
এছাড়া, সামাঙ্গান প্রদেশের হজরত সুলতান জেলায় ৬৪ মিলিয়ন আফগানি ব্যয়ে একটি সাধারণ হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়েছে।
অন্যদিকে, কুন্দুজ প্রদেশের কালবাদ জেলায় ৪৮ মিলিয়ন আফগানি ব্যয়ে আরেকটি সাধারণ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, জাওজান প্রদেশের আকচা জেলায় ৫০ শয্যার একটি হাসপাতালের অবশিষ্ট নির্মাণকাজ পুনরায় শুরু করা হয়েছে এবং তা উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পের ব্যয় ৫৪ মিলিয়ন আফগানি।
এদিকে, জাওজান প্রাদেশিক হাসপাতালে ১৪ মিলিয়ন আফগানি ব্যয়ে একটি নবজাতক সেবা ইউনিট উদ্বোধন করা হয়েছে।
এছাড়া, সামাঙ্গান প্রাদেশিক হাসপাতালে ৬০ মিলিয়ন আফগানি ব্যয়ে সম্পূর্ণ সজ্জিত ৫০ শয্যার একটি মাতৃত্বকালীন ওয়ার্ড চালু করা হয়েছে।
সবশেষে, জাওজান প্রদেশের আন্দখয় জেলায় একটি সড়কপথের স্বাস্থ্যকেন্দ্রও উদ্বোধন করা হয়েছে।
সূত্র: আরিয়ানা নিউজ











