spot_img
spot_img

শাপলা গণহত্যা : শুধু ঢাকাতেই অন্তত ৩২ জন হত্যার প্রমাণ পেল তদন্ত সংস্থা

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে গণহত্যার ঘটনায় ঢাকাতেই অন্তত ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা।

রবিবার (৩ মে) একটি বেসরকারি টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৭ জুনের মধ্যে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৭ জুন দিন ধার্য করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ