spot_img
spot_img

আল্লামা বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইনামুল হাসানকে দুই মামলায় শোন অ্যারেস্ট

হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইনামুল হাসান ফারুকীকে চট্টগ্রামের হাটহাজারীর আরও দুই মামলায় গ্রেফতার (শোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত।

বুধবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খন্দকার কৌশিক আহমেদ শুনানি শেষে এই আদেশ দেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

গত ২১ মে রাতে র‌্যাব হাটহাজারীর ফতেয়াবাদ থেকে মাওলানা ইনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করে।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বলেন, হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও সদর ভূমি কার্যালয়ে সহিংসতার মামলায় মাওলানা ইনামুল হাসান ফারুকীকে গ্রেফতার দেখানোর আবেদন করে পিবিআই। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ