হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া (রহ.)-এর জানাযার নামাজ বাদ মাগরিব অনুষ্ঠিত হবে।
আগামীকাল শনিবার (৩ জুন) হাটহাজারী মাদরাসার মাঠে এই নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস নদভী।
আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া (রহ.) আজ শুক্রবার (২ জুন) রাত আনুমানিক ১টা ২০ মিনিটের সময় রাজধানীর গুলশানের বেসরকারী ইউনাইটেড হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…











