spot_img
spot_img

আল্লামা ইয়াহইয়া (রহ.)-এর ইন্তিকালে মাওলানা ওবায়দুল্লাহ হামযাহর শোক

মাহবুবুল মান্নান


উম্মুল মাদারিস আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর আল্লামা ইয়াহইয়া (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’র মহা-পরিচালক ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস এর মহাসচিব মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ।

আজ শনিবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি মরহুমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে তাঁর মাগফেরাত কামনা করেন।

মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ বলেন, আল্লামা ইয়াহইয়া রহ. ছিলেন একজন হাদীস বিশারদ ও বিজ্ঞ আলেমেদ্বীন। হাদিসের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি হাটহাজারী মাদরাসার প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। একই সাথে তিনি অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক) এর সহ-সভাপতি, খতমে নবুওয়াত আন্দোলনের সভাপতি, হাইয়াতুল উলইয়া বোর্ডের সদস্য এবং বাংলাদেশ নূরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর চেয়ারম্যান ছিলেন।

উল্লেখ্য; আল্লামা ইয়াহইয়া রহ. আজ ৩ জুন ২০২৩ ইংরেজী, মোতাবেক ১৩ই যিলক্বদ ১৪৪৪ হিজরী, শনিবার রাত ০১.৩০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ