spot_img
spot_img

২৫ লাখের বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করলো টুইটার

নির্দিষ্ট নীতিমালার মধ্যেই চলতে হয় সব সোশ্যাল মিডিয়াকে। এই নিয়ম লঙ্ঘন করলেই হারাতে হয় অ্যাকাউন্ট। টুইটার তার প্ল্যাটফর্মে ভুল জিনিস প্রচার বা পোস্ট করার জন্য চলতি বছরের ২৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ২৫ লাখের বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে।

ওই সকল অ্যাকাউন্ট থেকে শিশু যৌন নির্যাতন সম্পর্কিত তথ্য এবং নগ্ন ছবি আপলোড হয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল।

টুইটারের এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটার মোট ২৫,৫৩,৮৮১টি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। ১৫৮টি অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আপিলের পর ৩টি অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়েছে।

টুইটারের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত থেকে প্রাপ্ত বেশিরভাগ অভিযোগই অপব্যবহার বা হয়রানি (৮৩টি), সংবেদনশীল প্রাপ্তবয়স্ক সামগ্রী (৪১টি), ঘৃণ্য আচরণ (১৯টি) এবং মানহানি (১২টি) আইন দ্বারা ব্যান করা হয়েছে।

টুইটারে থাকতে চাইলে তাদের নিয়ম মেনেই চলতে হবে। অ্যাকাউন্টগুলো ব্যান করার মাধ্যমে যা বুঝিয়ে দিলো ইলন মাস্কের এই প্রতিষ্ঠান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ