spot_img
spot_img

আল্লামা ইয়াহইয়া (রহ.)-এর জানাযা ও দাফন সম্পন্ন

হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া (রহ.)-এর জানাযার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (৩ জুন) পূর্ব ঘোষণা অনুযায়ী বাদ মাগরিব জানাযা নামাজ শেষে হাটহাজারী মাদরাসার উত্তর পাশের বাইতুল আতীক জামে মসজিদ সংলগ্ন কবরস্থান ‘মাকবারায়ে জামিয়া’তে তাকে দাফন করা হয়। জানাযার নামাজের ইমামতি করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

উল্লেখ্য; আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া (রহ.) শুক্রবার (২ জুন) রাত আনুমানিক ১টা ২০ মিনিটের সময় রাজধানীর গুলশানের বেসরকারী ইউনাইটেড হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ