spot_img
spot_img

হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন মুফতী খলিল কাসেমী

দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতী খলীল আহমদ কাসেমী।

শনিবার (৩ জুন) হাটহাজারী মাদরাসার শূরা বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।

দীর্ঘদিন ধরে মুফতী খলীল আহমদ কাসেমী হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি হাটহাজারী মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি রহমাতুল্লাহি আলাইহির নাতি।

উল্লেখ্য; শুক্রবার (২ জুন) দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তার ইন্তিকালে মুহতামীম পদটি শূন্য হয়। পরে নিয়ম অনুযায়ী শূরা বৈঠকে সর্বসম্মতিক্রমে মুফতী খলীল আহমদ কাসেমীকে মুহতামীম হিসাবে নিযুক্ত করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ