ফিলিস্তিনের গাজ্জায় গত ২৪ ঘণ্টায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় আরও ৬০ ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। এসময় আহত হয়েছেন আরও ২২০ জন।
রবিবার (২ জুন) গাজ্জায় ইসরাইলের বর্বর হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে।
গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবর থেকে উপত্যকায় ইসরাইলের চলমান গণহত্যায় কমপক্ষে ৩৬ হাজার ৪৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলমান এ হামলায় ৮২ হাজার ৬২৭ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।
সূত্র : আনাদোলু নিউজ এজেন্সি











