spot_img
spot_img

বাংলাদেশিদের জন্য ‘অন অ্যারাইভাল ভিসা’ চালুর আশ্বাস দিয়েছে ইন্দোনেশিয়া

ঢাকা সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আরামানথা ক্রিস্টিয়ান নাসির বলেছেন, যত দ্রুত সম্ভব বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়াতে অন অ্যারাইভাল ভিসা চালুর চেষ্টা করা হবে। এ ইস্যু যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের লক্ষে কাজ করছে দুই দেশ।

সোমবার (২ জুন) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

নাসির বলেন, ইন্দো-বাংলাদেশ সম্পর্ককে আরও দৃঢ় করতে আগ্রহী তারা। উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আলোচনা হয়েছে এবং খুব দ্রুতই বাংলাদেশ ইন্দোনেশিয়া এফওসি হবে বলেও জানান পররাষ্ট্র উপমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের আন্তর্জাতিক মহলের সহযোগিতা লাগবে। তবে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশের পাশে আছে ইন্দোনেশিয়া।

ভূরাজনৈতিক দিক থেকে দুই দেশ খুব কাছাকাছি থাকলেও সম্পর্ক নিবিড় নয়, তাই বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ইন্দোনেশিয়া।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আরামানথা ক্রিস্টিয়ান নাসির চারদিনের সফরে রোববার (১ জুন) ঢাকায় এসেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ