জাপানে অতি বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া ভূমিধসের ঘটনায় অন্তত ২০ ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকেতে খবর প্রকাশ করা হয়।
শনিবার (৩ জুলাই) জাপানের শিজোকা প্রদেশের আতামি শহরে এই ভূমিধসের ঘটনা ঘটে।
শিজোকা প্রদেশের গভর্নর হেইতা কাওয়াকাতসু এক সংবাদ সম্মেলনে জানান, ভারী বৃষ্টিপাতের কারণে মাটি ক্ষয়ে যায় এবং ভূমি ধসে পড়ে। প্রচণ্ড গতিতে মানুষসহ বাড়িঘর ভেঙ্গে নিয়ে যায়।
ভূমিধসের ঘটনায় সংকটের মোকাবিলায় আলোচনার জন্য জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এক বৈঠক ডেকেছেন।
সূত্র : আলজাজিরা











