spot_img
spot_img

ইসরাইলের আগ্রাসনে গাজ্জায় ১৯ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে : জাতিসংঘের রিপোর্ট

চলমান যুদ্ধে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় ফিলিস্তিনের গাজ্জায় ১৯ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের গাজ্জা বিষয়ক মানবিক ত্রাণ সমন্বয়কারী সিগরিদ কাগ বলেন, ইসরাইলের বর্বর আগ্রাসনে গাজ্জায় এ পর্যন্ত অন্তত ১৯ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছেন। এসব মানুষের ঘরবাড়ি ও নিরাপত্তা ধ্বংস হয়ে গেছে, তাদের জীবন বিপর্যস্ত। ইসরাইলের আগ্রাসন ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। এই যুদ্ধ মানুষের দুঃখ-দুর্দশাকে মারাত্মক পর্যায়ে নিয়ে গেছে।

মঙ্গলবার (২ জুলাই) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এই তথ্য জানান।

কাগ বলেন, ১০ লাখের বেশি মানুষের জরুরিভিত্তিতে আশ্রয় ও নিরাপত্তা প্রয়োজন।

খান ইউনুস শহর থেকে বাসিন্দাদের নতুন করে সরে যাওয়ার জন্য যে ইসরাইল যে নির্দেশ দিয়েছে তাতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। ইসরাইলের এই নির্দেশ পাওয়ার পর শত শত মানুষ খান ইউনুস শহর থেকে চলে যাচ্ছেন।

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ