মৌলভীবাজারের বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আরও ৪৮ জনকে পুশইন করেছে।
অজ বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে তাদের আটক করা হয়।
৫২ বিজিবি সূত্র জানায়, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি নামক স্থানে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করে ঘোরাঘুরি করছিলেন ওই ৪৮ জন বাংলাদেশি নাগরিক। এ সময় বিজিবির টহলদল তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে ১৮ জন শিশু, ১৫ জন পুরুষ ও ১৫ জন নারী রয়েছেন।











