শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

মাদরাসায় রাতে খাবার খাওয়ার পর এক শিশুর মৃত্যু; হাসপাতালে ১৭

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসায় রাতের খাবার খেয়ে এক ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় অসুস্থ হয়ে আরও ১৭ ছাত্র হাসপাতালে।

সোমবার (২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ওই মাদরাসা ও এতিম খানায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু একলাশপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে নিশান নুর হাদী (৯)। তিনি এতিম খানার নূরানী বিভাগের প্রথম জামাতের ছাত্র ছিল।

মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসা ও এতিম খানার সুপারিনটেনডেন্ট ইসমাইল হোসেন জানান, সোমবার (২ আগস্ট) দুপুরের দিকে মাদরাসায় মাংস রান্না করা হয়। রাতে সেই মাংস দিয়ে খাবার খেয়ে ২০ জন ছাত্র ঘুমাতে যায়। একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে ১৮ জন ছাত্র বমি করতে থাকে। এ সময় তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে শিশু নিশান হাসপাতালে নেয়ার আগেই মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসায় মোট শিক্ষার্থী ১২০ জন। প্রথম ধাপে ১৮ জন রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে আর কেউ খায়নি। মোট ৭০ জন ছাত্র খাবার খায়। রান্না করা মাংসে গন্ধ ছিল বলে জানিয়েছে অসুস্থ শিক্ষার্থীরা।

বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান সিকদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। খাবারের সঙ্গে কোনো বিষাক্ত পদার্থ মেশানো হয়েছে কিনা তদন্ত করতে বাকি খাবার উদ্ধার করা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ