spot_img
spot_img

আমেরিকায় ২১ দিনে ৫ লাখেরও বেশি শিশু করোনায় আক্রান্ত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের নতুন সংক্রমণ পরিস্থিতিতে আমেরিকায় গত ২১ দিনে ৫ লাখেরও বেশি শিশু করোনায় আক্রান্ত হয়েছে। যাদের বয়স ১১ বছরের মধ্যে। এ তথ্য জানিয়েছে আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকস।

আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকস জানায়, ৫ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত পাঁচ লাখেরও বেশি শিশু সংক্রমিত হয়েছে। শুধু ১৯ আগস্ট থেকে ২৬ আগস্টে কমপক্ষে ২ লাখ ৩ হাজার ৯৬২ শিশুর করোনা শনাক্ত হয়েছে। জুন মাসে শিশুদের করোনা সংক্রমণ ছিল সপ্তাহে সাড়ে ৮ হাজার মতো। দুই মাসে সংক্রমণ বেড়ে হয়েছে ২৫ গুণ।

আমেরিকার সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্তনি ফাউচি বলেন, স্কুলগুলোতে করোনার টিকাদান বাধ্যতামূলক করা সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এটা কোনো কট্টরপন্থা নয়। আগেও এমন হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ