রাশিয়ার গ্যাস কোম্পানি “গ্যাজপ্রম” শনিবারও জার্মানিতে গ্যাসের লাইন বন্ধ রাখছে। রুশ কোম্পানিটি বলছে, নর্ড স্ট্রিম-১ গ্যাসলাইনে ছিদ্র (লিকেজ) ধরা পড়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে গ্যাজপ্রম এই তথ্য জানিয়েছে।
কোম্পানিটি জানায়, নর্ডস্ট্রিম দিয়ে গ্যাস প্রেরণ সম্পূর্ণ বন্ধ রয়েছে। পাইপলাইনের ত্রুটি না ঠিক হওয়া পর্যন্ত গ্যাস বন্ধ থাকবে। সম্ভাব্য কখন গ্যাস ছাড়া হতে পারে সে বিষয়েও কিছু বলেনি সংস্থাটি।
রাশিয়া বলছে, ইউক্রেন ইস্যুতে পশ্চিমারা তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় গ্যাসলাইন রক্ষণাবেক্ষণ করতে সমস্যা হচ্ছে। তবে কিছু ইউরোপীয় নেতার অভিযোগ, জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া।
সূত্র: আল জাজিরা











